
আইজিপি বলেছেন ষড়যন্ত্রকারী আছে! পুলিশ আইন ১৮৬১, সংবিধান অনুচ্ছেদ ২১ দিয়ে সার্জারি চাই” জনগণের টাকার বেতন নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে! PRB ৮৫৭ লঙ্ঘনকারী পুলিশের চাকরি থাকবে না?১৬ বছরের দলীয়করণ শেষ! এবার পুলিশে আসবে শুধু সংবিধান-ওয়ালা অফিসার” পুলিশ হবে জনগণের বন্ধু, দলের না! সংবিধান অনুচ্ছেদ ৩১ এর গ্যারান্টি চাই”
মাননীয় আইজিপি আলী হোসেন ফকির নিজে বলেছেন – “সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে”। ধন্যবাদ আইজিপি সাহেব। এখন জনগণ জানতে চায় – চিহ্নিত করার পর পুলিশ আইন ১৮৬১ কি বলে? সংবিধান কি বলে? বাংলাদেশের পুলিশ শুধু লাঠি চালাতে জানে না। পুলিশকে জানতে হবে সংবিধান।
পুলিশের জন্য ৩টা কঠিন আইন:
১. সংবিধান অনুচ্ছেদ ২১(২): “প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য হইবে জনগণের সেবা করা”। দলের সেবা না।
২. পুলিশ আইন ১৮৬১ এর ধারা ২৯: কর্তব্যে অবহেলা করলে ৩ মাস জেল অথবা জরিমানা অথবা দুইটাই।
৩. পুলিশ প্রবিধান PRB ৮৫৭: কোনো পুলিশ সদস্য রাজনৈতিক দলের সভায় যেতে পারবে না, স্লোগান দিতে পারবে না।
মানে আইন আছে। শুধু প্রয়োগ নাই।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য দেশ ও জনগণের স্বার্থে বীর চট্টলা টিভির জাতীয় ৪ দফা
১. ভেটিং কমিশন: PRB ১২৪ অনুযায়ী ৭ দিনের মধ্যে “Internal Investigation Cell”। অবসরপ্রাপ্ত বিচারপতি আইজিপি।
২. তাৎক্ষণিক বরখাস্ত: Government Servants Rules 2018 Rule 10 অনুযায়ী “সরকার বিরোধী কাজের” প্রমাণ পেলে ২৪ ঘন্টায় সাময়িক বরখাস্ত।
৩. সম্পদের হিসাব: ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত সকল ASP এর উপরের অফিসারের সম্পদের হিসাব দুদকে জমা।
৪. জবাবদিহিতা: প্রতি মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট। কোন ইউনিটে কয়টা বিভাগীয় মামলা।
এই ৪টা করলে ১৬ বছরের “দলীয় পুলিশ” কালচার ৯০ দিনে শেষ।বীর চট্টলা টিভির চ্যালেঞ্জ এবং এক্সক্লুসিভ প্রতিবেদন।
আমরা খারাপ পুলিশ চাই না। আমরা চাই সংবিধান জানা পুলিশ।
পুলিশ একাডেমিতে নতুন সিলেবাস চাই:
মডিউল ১: সংবিধান অনুচ্ছেদ ২৭-৪৭ – মৌলিক অধিকার।
মডিউল ২: পুলিশ আইন ১৮৬১ + ফৌজদারি কার্যবিধি ১৮৯৮।
মডিউল ৩: মানবাধিকার + গুম প্রতিরোধ আইন ২০২৪।
যে পুলিশ সংবিধান জানে, সে উদ্যতম কর্ম করতে জানে। সে জনগণের বন্ধু হয়। মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী , মাননীয় প্রধান মন্ত্রী । আইজিপি সাহেব যখন বলেছেন চিহ্নিত হয়েছে, তখন দয়া করে ফলাফল দিন।
আমরা পুলিশের বিরুদ্ধে না। আমরা দলীয় পুলিশের বিরুদ্ধে। আমরা চাই সংবিধানের পুলিশ।
আপনি কি একমত? কমেন্টে লিখুন “সংবিধানের পুলিশ চাই”।
বীর চট্টলা টিভি – আইনই আমার অস্ত্র, সংবিধানই আমার শক্তি।