মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে সামান্থা রুথ প্রভুর অভিনীত ‘মা ইনতি বাঙ্গারাম’। সিনেমাটি ১০০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করার খবর জানতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন সামান্থা।
সামাজিকমাধ্যমে তিনি জানান, মুক্তির আগে অনেকেই নায়িকাকেন্দ্রিক এই সিনেমার সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। তবে এই অর্জন প্রমাণ করেছে, শক্তিশালী গল্প ও অভিনয় থাকলে নারীপ্রধান সিনেমাও দর্শকদের ভালোবাসা পেতে পারে।
গত ১৯ জুন মুক্তি পাওয়া ছবিটি ইতোমধ্যে বাজেটের তিন গুণের বেশি আয় করেছে।