সীতাকুণ্ডে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার।

চট্টগ্রাম: মাদকবিরোধী অভিযানে চট্টগ্রামের সীতাকুণ্ড থানা এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ মো. জাকির হোসেন (৫২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম।

এসআরবি-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাদক ব্যবসায়ী কুমিল্লা থেকে বাসযোগে গাঁজা নিয়ে সীতাকুণ্ড হয়ে চট্টগ্রাম মহানগরীর দিকে আসছে। এর ভিত্তিতে ২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটে সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে ‘তিশা প্লাটিনা পরিবহন’ নামের একটি বাস চেকপোস্টে এলে সেটিতে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী মো. জাকির হোসেন (৫২), পিতা—মৃত মোফাজ্জল হোসেন, সাং—লাইট হাউসপাড়া, থানা—কক্সবাজার সদর, জেলা—কক্সবাজারকে আটক করা হয়।

পরে তার হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২ লাখ টাকা বলে জানিয়েছে এসআরবি-৭।

গ্রেপ্তারকৃত জাকির হোসেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দ করা সিএনজি বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram