৬ মাসে রক্তের বন্যা! ৮ বিভাগে ৪৬৪ খুন ৬৬৬ ধর্ষণ। স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা দেন, লাশ গোনে কে? সংবিধান কি মরে গেছে?

“সংবিধানের অনুচ্ছেদ ৩২ – ‘আইনের দ্বারা ব্যতীত জীবন কেড়ে নেওয়া যাবে না’। অনুচ্ছেদ ৩১ – ‘আইনের আশ্রয় পাওয়া মৌলিক অধিকার’। বঙ্গবন্ধু: ‘রাষ্ট্রের প্রথম কাজ জনগণের নিরাপত্তা’।

কিন্তু ৬ মাসে কি হলো?
ক্ষমতার চেয়ারে বসে স্বরাষ্ট্রমন্ত্রী শুধু ‘ব্যাখ্যা’ দিলেন। আর নিচে ৮ টা বিভাগে রক্তের নদী বইলো। ৪৬৪ খুন। ৬৬৬ ধর্ষণ। এটা কি দেশ নাকি জঙ্গল?”

পর্ব ১: বিভাগওয়ারী রক্তের হিসাব – সরকারি স্বীকারোক্তি
`”গত ২৮ এপ্রিল ২০২৬ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ নিজ মুখে বলেছেন: ১৭ ফেব্রুয়ারি থেকে ১৮০ দিনে: মোট খুনের মামলা: ৪৬৪ টি মোট ধর্ষণের মামলা: ৬ টি

তিনি বিভাগওয়ারী ভাঙেন নাই। তাই আমরা ৮ বিভাগে সমান ভাগ করে দেখাই: গড়ে প্রতি বিভাগে: ৫৮ জন খুন, ৮৩ জন ধর্ষণ। গড়ে প্রতিদিন: ২.৫ জন খুন, ৩.৭ জন ধর্ষণ।

চট্টগ্রাম বিভাগ: বন্দর নগরী। এখানে টেন্ডারবাজি,চাঁদাবাজি ও ছিনতাই। লাশ পাওয়া যায় ড্রেনে।

ঢাকা বিভাগ: রাজধানী। এখানে মব ভায়োলেন্স,, রাজনৈতিক খুন। মে মাসেই ৩২ জন মবের হাতে মরলো।
রাজশাহী-রংপুর: নারী নির্যাতন, যৌতুকের বলি।
খুলনা-বরিশাল: নদীতে লাশ, মাদকের আস্তানা।
সিলেট-ময়মনসিংহ: শিশু ধর্ষণ, গুম।

প্রশ্ন: ৮ বিভাগের DIG, SP, OC রা কি করছেন?
নাকি ফোনে ‘জি স্যার’জি স্যার বলেই দিন পার করছেন?” পর্ব ২: ASK + HRSS এর রিপোর্ট – আসল আতঙ্ক `”এবার আসি মানবাধিকার সংস্থার রিপোর্টে।

ASK = Ain o Salish Kendra | আইন ও সালিশ কেন্দ্র
HRSS = Human Rights Support Society | হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি

তাদের ৬ মাসের রিপোর্ট কি বলে শুনেন:

HRSS বলছে: ১,৬২১ জন নারী ও কন্যাশিশু নির্যাতন। গতবার ১,০৪২। বেড়েছে ৫৬%। ৪০৪ জন ধর্ষণ। এর মধ্যে ২৩৮ জন শিশু-কিশোরী। ৮৮ জন গণধর্ষণ। ১৭ জন ধর্ষণের পর খুন। ৩২০ জন নারী পারিবারিক সহিংসতায় নিহত। গতবার ছিল ১৬।

ASK বলছে:
১৯৫ শিশু খুন। ২১ শিশু ধর্ষণের পর খুন।৫১ শিশু শারীরিক নির্যাতনে মৃত্যু।১৯৫ খুনের মধ্যে মামলা হয়েছে মাত্র ৫৯ টি। বাকি ১৩৬ টার বিচার কে চাইবে? CRAC বলছে: ৬ মাসে ৮২৬ শিশু ধর্ষণ ও নির্যাতন।
২২৪ শিশু ধর্ষণের পর খুন।

এই সংখ্যাগুলো কি ব্যাখ্যা দিয়ে ঢাকা যায় মন্ত্রী সাহেব?” কেন মেরুদন্ড ভাঙলো? – সিস্টেমের
`”কারণ ৩টা:
১. পুলিশ: মন্ত্রী বলেছেন ‘পুলিশের দক্ষতা ও মানসিকতা উন্নয়ন প্রয়োজন’। মানে নিজেই স্বীকার করলেন পুলিশ অদক্ষ। GD করতে টাকা, মামলা করতে টাকা।
২. বিচার: The Daily Star লিখেছে ‘বিচার ব্যবস্থা ধসে পড়েছে’। নাগরিকরা বিশ্বাস করে না ন্যায়বিচার পাবে। ১০ বছরেও রায় নাই।
৩. রাজনীতি: টেন্ডার, চাঁদা, দখল। মন্ত্রী নিজেই বলেছেন ‘এগুলো ঘৃণ্য অপরাধ’। কিন্তু ৬ মাসে কয়জন এমপি-নেতা গ্রেফতার?

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বললেন: ‘রেপ কেস বেড়েছে কারণ মানুষ এখন রিপোর্ট করে’। The Daily Star জবাব দিল: ‘এটা ধর্ষণের মহামারীকে অস্বীকার করা’। স্মরণ করিয়ে দিচ্ছি সেই ঐতিহাসিক দিনের কথা

`”১৯৯৫ সালের ২৪ আগস্ট দিনাজপুরে ইয়াসমিনকে পুলিশ ধর্ষণ করে মারে। প্রতিবাদে ৭ জন গুলিতে মারা যায়। সেই থেকে ২৪ আগস্ট ‘নারী নির্যাতন প্রতিরোধ দিবস’। ৩১ বছর পরেও ইয়াসমিনরা মরছে।

শহীদ জিয়া বলেছেন ‘আইনের শাসন না থাকলে গণতন্ত্র অর্থহীন’। জাতির জনক বলেছেন : ‘আইন সবার জন্য সমান’।

তাহলে আজ কেন সমান না? একদিকে এমপির ছেলে জামিনে। অন্যদিকে গরিবের ছেলে বিনা বিচারে জেলে।

৪ দফা আল্টিমেটাম:
দফা ১: ৯০ দিনের মধ্যে ৪৬৪ খুন + ৬৬৬ ধর্ষণের তদন্ত রিপোর্ট সংসদে।
দফা ২: প্রতি বিভাগে দ্রুত বিচার ট্রাইব্যুনাল।
দফা ৩: চাঁদাবাজ-টেন্ডারবাজ এমপি-নেতাদের তালিকা প্রকাশ।
দফা ৪: স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করে নৈতিক দায় নিতে হবে।
`”আজ চট্টগ্রামের মা তার মেয়েকে স্কুলে পাঠাতে ভয় পায়। আজ ঢাকার বাবা রাতে বাসায় ফিরতে ভয় পায়। আজ রাজশাহীর বোন রাস্তায় চলতে ভয় পায়। কারণ রাষ্ট্র তার নিরাপত্তা দিতে পারেনি।

আইন যদি কাগজ হয়, সংবিধান যদি শো-পিস হয়, পুলিশ যদি নীরব দর্শক হয়, তাহলে ১৮ কোটি মানুষ কার কাছে বিচার চাইবে? বীর চট্টলা টিভি সত্য বলি। দেশ বাঁচান। জনগণ বাঁচান।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram