
সিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই(নি:)/শরীফ উদ্দিন , এসআই(নিঃ)/আব্দুল আউয়াল, এএসআই(নিঃ)/মনির হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান করাকালীন ইং ১১/০৩/২০২৬ তারিখ রাত ০২.০০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন লালদিঘি শাহ আমানত মাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১। মোঃ সুন্দর আলী প্রকাশ রুবেল(৩২), পিতা-মোঃ নিরাজ মিয়া, মাতা-তাজ বানু, সাং-গোদাতলী, ইউসুফ মেম্বার বাড়ী, নাসার পাড়া, ৩নং ওয়ার্ড, থানা-মানিকছড়ি, জেলা-খাগড়াছড়ি ২। বুলু শীল(২৫), পিতা-প্রফুল্ল শীল, মাতা-বিনা শীল, সাং-বটতলী, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম, এ/পি-কাজীর দেউরী, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম ৩। শিপন দত্ত(২০), পিতা-আশু দত্ত, মাতা-পুটু দত্ত, সাং-চৌমুহনী, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম, এ/পি- আগ্রাবাদ চৌমুহনী, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রামদেরকে আটক করে বর্ণিত স্থানে ঘোরাফেরার বিষয়ে জিজ্ঞাসাবাদে তারা সন্তোষজনক কোন জবাব দিতে না পারায় বিনা পরোয়ানায় গ্রেফতার করিয়া থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে আসামীদ্বয়কে বিচারার্থে কোতোয়ালী থানার অধর্তব্য মামলা নং-৮১/২০২৬ ইং, তাং-১১/০৩/২০২৬ ইং, ধারা-সিএমপিও ৮৮(ডি)/১০৩ মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইল।