জাতীয় আইনজীবী ফেডারেশনের লক্ষ্মীপুর জেলা বার শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন।

লক্ষ্মীপুর প্রতিনিধি: কবির হোসেন রাকিব।

জাতীয় আইনজীবী ফেডারেশনের লক্ষ্মীপুর জেলা বার অ্যাসোসিয়েশন শাখার চার সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত শনিবার (৩১ অক্টোবর ২০২৬) আনুষ্ঠানিকভাবে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

জাতীয় আইনজীবী ফেডারেশনের আহ্বায়ক সিনিয়র অ্যাডভোকেট এস এম শফিকুল ইসলাম বাবুল এবং সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হামিদ ভাসানীর সুপারিশক্রমে নবগঠিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে অ্যাডভোকেট মিরাজ উদ্দিন পালোয়ানকে আহ্বায়ক এবং আয়কর আইনজীবী আবুল হাছানাতকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জাতীয় আইনজীবী ফেডারেশনের দপ্তর সদস্য অ্যাডভোকেট মো. ছাদিকুর মিয়া তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদিত কমিটি ইতোমধ্যে কার্যকর হয়েছে।

এদিকে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, আইনজীবীদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার পাশাপাশি ভবিষ্যতেও তাঁদের কল্যাণে কাজ করে যাবেন তাঁরা। আগামী দিনগুলোতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুন্দরভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

এ জন্য আইনজীবীসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram

“১৯৭২ সালে পিনুকে হাতে খড়ি দিয়েছিলেন যে শিক্ষক, আজ তিনি পাথরঘাটায় স্ত্রীকে নিয়ে সাদামাটা জীবন কাটাচ্ছেন! প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার প্রথম শিক্ষক আপনার খোঁজ চায় না, শুধু দোয়া চায়!