সাবেক ডিআইজি আবদুল জলিল মন্ডল গ্রে/প্তার

 

 

 

পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল জলিল মন্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সোমবার সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রাত ১১টার দিকে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা একটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অন্য কোনো মামলা রয়েছে কি না, তা যাচাইবাছাই করা হচ্ছে বলেও জানান তিনি।

ডিবি সূত্রে জানা যায়, আবদুল জলিল মন্ডলের বাড়ি পাবনায়। তিনি পুলিশ বাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। একসময় তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর কমিশনার ছিলেন। এছাড়া শাপলা চত্বরে হেফাজতের আন্দোলনের সময় তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

পাশাপাশি তিনি ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (্যাব)-এর অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram