চট্টগ্রামে ঘুষের দুই লাখ টাকাসহ সাবরেজিস্ট্রার ও দুই সহযোগী আটক

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামে ঘুষের দুই লাখ টাকাসহ পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ের সাবরেজিস্ট্রার ও তাঁর দুই সহযোগীকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নগরের আদালত ভবনে অবস্থিত পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ের সাবরেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম এবং উমেদার রূপন দাশ।

দুদক সূত্রে জানা গেছে, এক আইনজীবী তাঁর মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র নিবন্ধনের জন্য পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ে যান। অভিযোগ অনুযায়ী, দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকলেও সেগুলোর নিবন্ধন আটকে রাখা হয়। পরে নিবন্ধনের কারণ জানতে চাইলে সাবরেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম দুই লাখ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ করেন ওই আইনজীবী।

এ ঘটনায় ওই আইনজীবী দুর্নীতি দমন কমিশনের হটলাইন ১০৬ নম্বরে অভিযোগ করেন। পরে তিনি দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ লিখিত অভিযোগ দেন।

অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে দুদকের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় অভিযোগকারী আইনজীবী ঘুষের টাকা দিতে গেলে দুই লাখ টাকা ঘুষসহ সাবরেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশকে আটক করা হয়।

দুদক চট্টগ্রামের উপপরিচালক রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘুষের টাকাসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram

৩ মাসে ৫ লাখ ৭৪ হাজার টন তেল আমদানি, পদ্মায় ৪৫% মেঘনায় ৩০% যমুনায় ২৫%! তবুও দাম বাড়লো ২০ টাকা! গোডাউনে ১ লাখ ৫০ হাজার লিটার তেল গায়েব – জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সাথেই বেইমানি?