“আমরা আমাদের একজন সাহসী ও নিষ্ঠাবান সহকর্মীকে হারালাম।”
সিএমপি পুলিশ লাইন্স এস এ এফ শাখায় কর্মরত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার গত ৪ অক্টোবর ২০২৬ তারিখে ভোর আনুমানিক ৬:৩০ ঘটিকায় ইস্পাহানি চেকপোস্টে দায়িত্ব পালনকালে ছিনতাইকারী গ্রেপ্তারের চেষ্টাকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় অদ্য ভোর আনুমানিক ৪:০০ ঘটিকায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
এক নজরে মরহুমের পরিচয় ও পেশাগত জীবন:
-
নাম: পুলিশ কনস্টেবল আল আমিন সরদার
-
যোগদান: ২০২২ সাল (বাংলাদেশ পুলিশ)
-
নিজ জেলা: মাদারীপুর
-
পরিবার: ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক ছিলেন।
তিনি কর্মজীবনে সততা, নিষ্ঠা ও সাহসিকতার সাথে নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করে গেছেন। তাঁর এই অকাল প্রয়াণে বাংলাদেশ পুলিশ ও সিএমপি পরিবার গভীরভাবে শোকাহত।
শোক প্রকাশ:
সম্মানিত পুলিশ কমিশনার, সিএমপি জনাব হাসান মো: শওকত আলী কনস্টেবল আল আমিন সরদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সইবার ধৈর্য দান করুন। আমীন।