কাগজে তেল আছে, বাস্তবে তেল নাই! ১ লাখ লিটার জেট ফুয়েল গায়েব! পদ্মা অয়েলের ডিপোতেই ডাকাতি! LPR-এ গিয়েও যারা ৫০০ কোটির মালিক, তাদের সম্পদের হিসাব কোথায়? জ্বালানি মন্ত্রণালয়কে প্রশ্ন !

ডাটাবেজ ১ – পদ্মা অয়েল কি?: বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (BPC) – ১৯৭৬ সালে রাষ্ট্রপতির অধ্যাদেশে প্রতিষ্ঠিত। এর অধীনে ৮টি কোম্পানি এর মধ্যে ৩টি বিপণন কোম্পানি – পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল। ২০২৪-২৫ অর্থবছরে BPC বিক্রি করেছে ৬.৮৩ মিলিয়ন টন জ্বালানি এর মধ্যে পদ্মা অয়েল একাই বিক্রি করেছে ২.৬২ মিলিয়ন টন, অর্থাৎ ৩৮.৪১%। মেঘনা ২.৩৮ মিলিয়ন টন, যমুনা ১.৭১ মিলিয়ন টন।

আর সবচেয়ে ভয়ংকর তথ্য বাংলাদেশের সমস্ত জেট ফুয়েল, ৫,৪৭,৮০৪ টন, একমাত্র পদ্মা অয়েলই বিক্রি করে। পদ্মা অয়েলের কাছেই জেট ফুয়েলের একচেটিয়া লাইসেন্স। মানে বিমান উড়বে কিনা, তা নির্ভর করে পদ্মা অয়েলের উপর।

ডাটাবেজ ২ আজকের পত্রিকার প্রমাণ!: আজকের পত্রিকা ঢাকা পোস্ট বলছে ১১ মার্চ – নারায়ণগঞ্জ গোদনাইল ডিপো থেকে ৪টি লরি, ৭২,০০০ লিটার জেট এ-১ নিয়ে শাহজালাল বিমানবন্দরের কুর্মিটোলা এভিয়েশন ডিপোতে যাওয়ার কথা। কাগজে লরি ঢুকেছে, সই আছে, ডিপ মাপা আছে, তাপমাত্রা লেখা আছে। বাস্তবে CCTV-তে দেখা গেল – লরি ডিপোতে ঢোকেই নাই! ৭২,০০০ লিটার গায়েব!

১৮ মে – চট্টগ্রামে ৯,০০০ লিটার গায়েব! সর্বশেষ শনিবার – নারায়ণগঞ্জে সাড়ে ১৬,০০০ লিটার জেট ফুয়েল পাচারকালে জব্দ! লরি চালক সাগর হোসেন (২৭), হেলপার দ্বীন ইসলাম (৫২), লরির মালিক ইয়ার হোসেন ভূঁইয়া (৫০) গ্রেফতার। ৩ ঘটনায় মোট প্রায় ১ লাখ লিটার, বাজারমূল্য ১ কোটি ৮২ লাখ টাকা!

পদ্মা অয়েলের জেনারেল ম্যানেজার (মানবসম্পদ) মীর মোহাম্মদ ফখরুদ্দিন নিজেই স্বীকার করেছেন – কুর্মিটোলা ডিপোর ব্যবস্থাপক সায়েদুল হককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, আর ৭২,০০০ লিটারের মূল্য ফেরত দিতে বলা হয়েছে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ডিপো ইনচার্জ মো. সোহেল ইদ্রিস ও গাড়িচালক মো. জসিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমার প্রশ্ন – শুধু অবসর? শুধু বরখাস্ত? ১ কোটি ৮২ লাখ টাকার তেল গায়েব হলো, মামলা কোথায়? জেল কোথায়?

LPR-এর পরেও ৫০০-১,০০০ কোটি টাকার মালিক হয় কিভাবে? আমি কারো নাম বলছি না। আমি সিস্টেমের প্রশ্ন করছি।

একজন তৃতীয় / চতুর্থ শ্রেণির কর্মচারী, যিনি দীর্ঘ ১০ থেকে ১২ বছর পদ্মা অয়েল, মেঘনা, যমুনাতে চাকরি করেছেন, ৩-৪ বছর আগে LPR-এ (অবসর প্রস্তুতিমূলক ছুটি) গিয়েছেন, তার বেতন কত ছিল? সর্বোচ্চ ৪০-৫০ হাজার টাকা। ১২ বছরে তিনি মোট বেতন পেয়েছেন কত? ৬০-৭০ লাখ টাকা। তাহলে তারা যদি আজ চট্টগ্রামে ৫০টির বেশি ৫তলা ভবনের মালিক হন, ৫০০ কোটি, ১,০০০ কোটি, ৩,০০০ কোটি টাকার মালিক হন – তাহলে এই টাকা আসলো কোথা থেকে? আমি বলছি না তারা চোর। আমি বলছি – হিসাব মিলিয়ে দেখান!

আইন কি বলে?

১. সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯, বিধি ১৩ – চাকরিতে ঢোকার সময় সম্পদের হিসাব দিতে হবে, প্রতি বছর / ৫ বছর পর পর সম্পদের হিসাব দিতে হবে। হাইকোর্ট ২ জুলাই ২০২৪-এ নির্দেশ দিয়েছে – এই বিধি কঠোরভাবে মানতে হবে।

২. দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪, ধারা ২৬ ও ২৭ – জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকলে দুদক সম্পদের হিসাব চাইতে পারবে, মামলা করতে পারবে।

৩. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় – BPC এই মন্ত্রণালয়ের অধীন। এই মন্ত্রণালয় চাইলেই BPC-এর সব ডিপোর অডিট করতে পারে।

বীর চট্টলা টিভির লিগেল টিমের পক্ষ থেকে দফা দাবি করছি:

১. গত ১০ বছরে পদ্মা, মেঘনা, যমুনা থেকে LPR-এ যাওয়া সব কর্মকর্তা-কর্মচারীর সম্পদ বিবরণী, টিন, ব্যাংক হিসাব, জমির দলিল, বিল্ডিংয়ের অনুমোদন – দুদক + NBR + BFIU যৌথভাবে যাচাই করুক।

২. ৩ বছর পর পর বদলির নিয়ম – কেন একজন কর্মকর্তা ২১ বছর ধরে একই বিমানবন্দরে থাকবেন? এই নিয়ম ভাঙলে কে দায়ী? মিডিয়ায় অভিযোগ এসেছে – ২০০৫ সালের ১ আগস্ট থেকে একই পদে ২১ বছর! এইটা তদন্ত হোক।

৩. সব ডিপোতে GPS, CCTV, ডিপ মাপ, তাপমাত্রা, ঘনত্ব – ৪টা ডাটা মিলিয়ে দেখতে হবে। কাগজে তেল ঢুকেছে, GPS বলছে লরি ঢোকেনি – এমন হলে সাথে সাথে FIR হবে, শুধু অবসর নয়।

৪. জেট ফুয়েলের পরিবহন ক্ষতি (Transportation Loss)-এর নামে কাটাছেঁড়া, ঘষামাজা বন্ধ করতে হবে। প্রথম আলোর তদন্তে এসেছে – ভুয়া পরিবহন ক্ষতি দেখিয়ে তেল চুরি করা হয়েছে।

৫. সরকার জিরো টলারেন্স ঘোষণা করুক। চুরি, ঘুষ, সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স।

আমি সরকারকে বলছি – আপনার অনেক কিছু অজানা। আমি আপনাকে জানাতে চাই। আপনি যদি এই চিরুনি অভিযান করেন, তাহলে জ্বালানি মন্ত্রণালয়ে পরমাণবিক বোমার মতো ফুটবে। কিন্তু এই বোমা দেশকে ধ্বংস করবে না, দেশকে বাঁচাবে। যারা তেল চুরি করে, তারা শুধু তেল চুরি করে না, তারা বিমানের নিরাপত্তা চুরি করে, তারা দেশের নিরাপত্তা চুরি করে।

বীর চট্টলা টিভি। সত্যের সন্ধানে নির্ভীক ১৮ কোটি মানুষের কণ্ঠ, দুর্নীতিবাজদের যম?

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram

কাগজে তেল আছে, বাস্তবে তেল নাই! ১ লাখ লিটার জেট ফুয়েল গায়েব! পদ্মা অয়েলের ডিপোতেই ডাকাতি! LPR-এ গিয়েও যারা ৫০০ কোটির মালিক, তাদের সম্পদের হিসাব কোথায়? জ্বালানি মন্ত্রণালয়কে প্রশ্ন !