কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজে এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বার্ষিক পুরষ্কার বিতরণ, নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।

কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজে এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বার্ষিক পুরষ্কার বিতরণ, নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।  কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাঃ শাহাদা হোসেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুর বানু চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডাঃ শাহাদা হোসেন শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে এ ধরনের অনুষ্ঠানের ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মূল শক্তি তার শিক্ষার্থীরা। তাদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমেরও গুরুত্ব অপরিসীম।”

সভাপতির বক্তব্যে শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল ও নৈতিকতা-সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে কলেজের কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় ফুল ও শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্মৃতিমূলক উপহার ও শুভকামনা জানানো হয়। সাংস্কৃতিক পরিবেশনা ও আবৃত্তি দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

কলেজ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রছাত্রীদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram

কাগজে তেল আছে, বাস্তবে তেল নাই! ১ লাখ লিটার জেট ফুয়েল গায়েব! পদ্মা অয়েলের ডিপোতেই ডাকাতি! LPR-এ গিয়েও যারা ৫০০ কোটির মালিক, তাদের সম্পদের হিসাব কোথায়? জ্বালানি মন্ত্রণালয়কে প্রশ্ন !