লক্ষ্মীপুর সদর হাসপাতালে৩ শিশু ভর্তি, ডায়রিয়া ওয়ার্ডেই নিতে হচ্ছে হামের চিকিৎসা।

লক্ষ্মীপুর সদর হাসপাতালে৩ শিশু ভর্তি, ডায়রিয়া ওয়ার্ডেই নিতে হচ্ছে হামের চিকিৎসা

নিজস্ব প্রতিবেদনঃ লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ৩ জন শিশু ভর্তি রয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৩১ মার্চ) হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের তথ্য অনুযায়ী, হাসপাতালের দ্বিতীয় তলায় ডায়রিয়া ওয়ার্ডে গত তিন দিনে ৩ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

হামে আক্রান্ত এই শিশুদের লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের অভিভাবকরা এনে ভর্তি করেছেন। একজনের বেডে দুইজন শিশুকে থাকতে দেখা যায়। ডায়রিয়া ওয়ার্ডের রোগীর চাপ বেশি থাকায় অনেকে নিচে ফ্লোরিং করে তার সন্তানকে চিকিৎসা দিচ্ছেন।

হামে আক্রান্ত তিনজন শিশুর মধ্যে একজনের বয়স ৮মাস, একজনের বয়স ২বছর এবং আরেকজনের বয়স ৬বছর।

রাত পৌনে নয়টায় পাওয়া তথ্য অনুযায়ী, ডায়রিয়া ওয়ার্ডে আজকে ২১জন ভর্তি হয়েছেন, সোমবারে ভর্তি ছিল ৭৮ জন।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram

৩ মাসে ৫ লাখ ৭৪ হাজার টন তেল আমদানি, পদ্মায় ৪৫% মেঘনায় ৩০% যমুনায় ২৫%! তবুও দাম বাড়লো ২০ টাকা! গোডাউনে ১ লাখ ৫০ হাজার লিটার তেল গায়েব – জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সাথেই বেইমানি?