আরআরএফ চট্টগ্রামে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত।

চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর অংশ হিসেবে কনস্টেবল/নায়েক থেকে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) থেকে উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রত্যাশী সদস্যদের প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) চট্টগ্রাম রিজার্ভ রেঞ্জ ফোর্স (আরআরএফ) পুলিশ লাইন্স মাঠে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সভাপতিত্ব করেন আরআরএফ চট্টগ্রামের ডেপুটি কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. জাহাঙ্গীর আলম।

পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রুহুল আমিন সাগর এবং আরআরএফ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (প্রশাসন ও এস্টেট) মো. আবুল কাসেম চৌধুরী।

এ ছাড়া আরআরএফ চট্টগ্রামের পুলিশ লাইন্সের আরআই এবং রিজার্ভ অফিসের আরও (১) পরীক্ষাসংশ্লিষ্ট কার্যক্রমে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অংশ হিসেবে আয়োজিত এ প্যারেড পরীক্ষায় পদোন্নতিপ্রত্যাশী পুলিশ সদস্যদের প্যারেডসংক্রান্ত দক্ষতা ও সক্ষমতা মূল্যায়ন করা হয়।

 

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram

১৭ দফা মহাপরিকল্পনায় চট্টগ্রামকে বাঁচানোর ডাক সচিব আশরাফুল আমিনের: সড়ক বাড়িয়ে নয়, ডাটা দিয়ে জ্যাম-জলাবদ্ধতা-বর্জ্য জয় – দেশের প্রথম ইন্টিগ্রেটেড কন্ট্রোল সেন্টার চট্টগ্রামে।