সাতকানিয়ায় তাহসান হ/ত্যা মামলা: ঢাকার যাত্রাবাড়ী থেকে এজাহারনামীয় আসামি মহিউদ্দিন গ্রে/প্তা/র।

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ায় তাহসান হত্যা মামলার এজাহারনামীয় আসামি মহিউদ্দিনকে (৩০) ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১০, ঢাকার যৌথ আভিযানিক দল।

বুধবার (১৪ অক্টোবর) সকাল আনুমানিক ৯টা ৫ মিনিটে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানাধীন চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের মাতুয়াইল ইউটার্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মহিউদ্দিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ ঢেমশা এলাকার বাসিন্দা। তিনি আব্দুল মোনাফের ছেলে এবং এ হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাতকানিয়া থানার মামলা নম্বর-১০, তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬; দণ্ডবিধি, ১৮৬০-এর ৩০২/৩৪ ধারায় দায়ের করা হত্যা মামলার আসামি মহিউদ্দিন ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অবস্থান করছেন বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে এসআরবি-৭, চট্টগ্রাম। পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১০, ঢাকার যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর আসামি মহিউদ্দিনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram

১৭ দফা মহাপরিকল্পনায় চট্টগ্রামকে বাঁচানোর ডাক সচিব আশরাফুল আমিনের: সড়ক বাড়িয়ে নয়, ডাটা দিয়ে জ্যাম-জলাবদ্ধতা-বর্জ্য জয় – দেশের প্রথম ইন্টিগ্রেটেড কন্ট্রোল সেন্টার চট্টগ্রামে।